Suvendu Adhikari : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ

SHARE:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-এর ডায়মন্ডহারবারের প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। শুভেন্দু বলেন, “ডায়মন্ডহারবারের এসপি এবং ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্টের সব ওসি-আইসিদের মিটিং করে বলেছে, ক্যামেরার সামনে যাতে কিছু না হয় দেখো, বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন যাতে না হয় বা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয় দেখতে বলা হয়েছে।” রাজ্যে মনোনয়ন জমা ঘিরে যখন একের পর এক ঘটনার কথা সামনে আসছে ঠিক সেই সময় রাজ্যের বিধানসভার বিরোধী দল নেতার এহেন মন্তব্য শাসকদল তথা রাজ্য প্রশাসনের জন্য অস্বস্তির এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন