Ranveer Singh Deepika Padukone Relationship News | দীপিকার এক গুণেই শান্ত রণবীর বিপরীত স্বভাব কি সত্যিই সম্পর্কে সমস্যা তৈরি করছে? মুখ খুললেন বলি-তারকা

SHARE:

রণবীর কাপুর ফাঁস করলেন দীপিকা পাড়ুকোনের রাগী রূপ, ভাইরাল পুরনো সাক্ষাৎকার। দীপিকার ফোন ভাঙার কাহিনি। বলিউডের পুরনো প্রেমের গল্পে নতুন আলো।

প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)। একদিকে দীপিকা শান্ত, স্থির, মিতভাষী, একধরনের মার্জিত সৌন্দর্যে ভরা; আর অন্যদিকে রণবীর চঞ্চল, প্রাণবন্ত, উচ্ছ্বল, রঙিন ব্যক্তিত্বের মালিক। দু’জনের স্বভাবই বিপরীত মেরুর মতো আলাদা। কিন্তু এই পার্থক্য কি কখনও বাধা তৈরি করেছে সম্পর্কে? নাকি উল্টে আরও গভীর করেছে বন্ধন? সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর নিজেই দিলেন তার উত্তর।

আরও পড়ুন : Deepika Padukone Shah Rukh Khan reunion | কল্কি ছেড়ে শাহরুখের হাতে হাত দীপিকার, নতুন ছবির ঘোষণা ঘিরে চর্চার ঝড

রণবীর সিংহ নিজের স্বভাব সম্পর্কে বলেন, তিনি স্বভাবতই অত্যন্ত বহির্মুখী ও চঞ্চল। কোনও set-এ বা কোনও অনুষ্ঠানে গেলে তিনি নিজে থেকেই পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন। নিজের ভাষায়, “আমি একা থাকলে খুবই হইহই করি। একধরনের অন্যরকম এনার্জি থাকে। কিন্তু দীপিকা পাশে থাকলে সবকিছু বদলে যায়। ওর উপস্থিতিই আমার মধ্যে এক ধরনের নম্রতা ও ভদ্রতা এনে দেয়।” রণবীর জানান, দীপিকার শান্ত ও composed স্বভাব তার ব্যক্তিত্বকে স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণ করে। তিনি বলেন, “দীপিকার শান্ত, বিনয়ী স্বভাব আমার উত্তেজনাকে balance করে দেয়। আমি মনে করি, আমাদের ব্যক্তিত্ব ঠিক যেন পাজলের দুই টুকরো- আলাদা হলেও একসঙ্গে মিললে সম্পূর্ণ ছবি তৈরি হয়।” 

এই বিপরীত স্বভাব কতটা ইতিবাচক? রণবীরের মতে, তাঁদের সম্পর্কে এই পার্থক্যই নতুনত্ব এনে দিয়েছে। তাঁর কথায়, “আমরা দু’জন এতটাই আলাদা যে আজও পরস্পরকে নতুনভাবে চিনতে পারি। বছরের পর বছর একসঙ্গে থেকেও আমাদের সম্পর্ক কখনও একঘেয়ে হয়নি।” প্রসঙ্গত উল্লেখ্য, দু’জনের ভ্রমণপ্রেমও তাদের মধ্যে নতুন অভিজ্ঞতা তৈরি করে দিয়েছে। রণবীরের বিভিন্ন ভ্রমণের ছবি দেখে বহু জায়গায় আবার যেতে চাইতেন দীপিকা। এরপর সেই স্থানগুলিতেই আবার দ্বিগুণ উচ্ছ্বাস নিয়ে যেতেন দু’জনে। রণবীর জানান, এসব ভ্রমণ তাঁদের সম্পর্কে নতুন দিক খুলে দিয়েছে- নতুন গুণ, নতুন অনুভূতি, নতুন উপলব্ধি। অনেক সময় নীরবে পাহাড়ের সামনে দাঁড়িয়েও তাঁরা খুঁজে পেয়েছেন একে অপরকে নতুন আলোয়।

শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, কাজের জায়গাতেও একে অপরের সঙ্গ উপভোগ করেন দুই তারকা। ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ (Ram-Leela), ‘বাজিরাও মস্তানি’ (Bajirao Mastani), ‘পদ্মাবত’ (Padmaavat) এবং ‘৮৩’ (83)-র মতো ছবিতে তাঁদের chemistry দর্শকের প্রশংসা কুড়িয়েছে। রণবীর বলেন, “দীপিকার সঙ্গে কাজ করতে আমার খুবই ভাল লাগে। পর্দায় আমাদের chemistry অদ্ভুতভাবে natural। ক্যামেরা চালু হলেই সেটা নিজে থেকেই তৈরি হয়ে যায়।”

এই বিপরীত স্বভাবের কারণে কী কখনও সম্পর্কে সমস্যা তৈরি হয়? রণবীরের উত্তর স্পষ্ট, “না, সমস্যা নয়, সমতা তৈরি করে।” তাঁর দাবি, তিনি যেহেতু খুব energetic এবং expressive, তাই তাঁর জীবনে কোনও একজন calm, grounded এবং sincere মানুষ থাকা প্রয়োজন ছিল। আর সেই মানুষটি দীপিকা। রণবীর বলেন, “দীপিকার একটা গুণ আমাকে সম্পূর্ণ বদলে দিয়েছে, ওর grounded থাকা। সেই গুণটাই আমাকে শান্ত করেছে, স্থির করেছে।”

এদিকে কাজের চাপও বাড়ছে দুই তারকার। রণবীর এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar) নিয়ে। অন্যদিকে দীপিকা শুটিং করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)-এর অ্যাকশন-থ্রিলার ‘কিং’ (King)-এর জন্য। বলিউডের এই পাওয়ার কাপল আবার পর্দায় একসঙ্গে ফিরবেন কি না, তা এখনও জানা যায়নি। তবে তাঁদের chemistry এখনও দর্শকের অন্যতম পছন্দের। প্রসঙ্গত উল্লেখ্য, ব্যক্তিত্বে বৈপরীত্য থাকা সত্ত্বেও রণবীর বুঝিয়ে দিয়েছেন,  তাঁদের ভালবাসায় কোনও ফাটল নেই। বরং বিপরীত মেরুই একে অপরকে পরিপূর্ণ করে তুলেছে। তাই বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই দম্পতি ফের প্রমাণ করলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে মিল নয়, পরস্পরের স্বভাবের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়াই আসল চাবিকাঠি।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Deepika Padukone Kalki 2898 AD controversy | ‘কল্কি ২৮৯৮ এডি’-তে দীপিকা পাড়ুকোনকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক! নেট দুনিয়ায় তোলপাড়, মুখ খুললেন অনুরাগীরা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন