Rakul Preet Singh financial struggles | বিয়ের পরেই কি চরম আর্থিক সংকটে রাকুল প্রীত? জ্যাকি ভাগনানিকে ঘিরে গুঞ্জনের মাঝে মুখ খুললেন অভিনেত্রী

SHARE:

মহামারির পরে চলচ্চিত্রশিল্পে বড়সড় ধাক্কা এসেছিল। একাধিক চলচ্চিত্র ব্যর্থ হওয়ায় বহু প্রযোজনা সংস্থা সমস্যায় পড়ে। জ্যাকি ভাগনানি ও তাঁর পরিবারের ক্ষেত্রেও সেই পরিস্থিতি ব্যতিক্রম ছিল না। তবুও এত বড় মাপের অর্থনৈতিক বিপর্যয়, তার বাস্তবতা অনেকটাই প্রশ্নবিদ্ধ। রাকুল প্রীত সিংহ শুধু নিজের অভিজ্ঞতার কথাই বলেননি, তিনি সামগ্রিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেছেন। তাঁর মতে, কোনও শিল্পই স্থায়ীভাবে ‘উপরের গ্রাফ’ ধরে রাখতে পারে না।

তনুজা বন্দ্যোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে কখন যে কোনও তারকার ব্যক্তিগত জীবনে নেমে আসে ঝড়, তা অনেক সময়েই চোখে পড়ে না সাধারণ মানুষের। ঠিক তেমনই ২০২৪ সালে প্রযোজক জ্যাকি ভাগনানিকে (Jackky Bhagnani) বিয়ে করার পর অভিনেত্রী রাকুল প্রীত সিং (Rakul Preet Singh) -এর জীবনেও নেমে এসেছিল কঠিন সময়। অন্তত গত কয়েক মাস ধরে এমনটাই দাবি করে আসছিল বিভিন্ন সংবাদমাধ্যম। অনেকে বলছিলেন, ভাগনানি পরিবারের প্রযোজনা সংস্থা নাকি ভয়াবহ ক্ষতির মুখে পড়ে, যার জেরে চাকরি গিয়েছে ৮০ শতাংশ কর্মীর, এমনকি বাধ্য হয়ে বিক্রি করতে হয়েছে তাঁদের সাততলা অফিসবাড়ি। গুঞ্জন এতটাই ঘনীভূত হয়েছিল যে, অনেকেই ভাবতে শুরু করেছিলেন, বিয়ে-পরবর্তী আর্থিক টানাপোড়েন কি তবে রকুল প্রীতের দাম্পত্যেও চাপ সৃষ্টি করেছে?

অবশেষে সমস্ত জল্পনা কাটিয়ে সরাসরি মুখ খুললেন রাকুল। তিনি মেনে নিলেন, আর্থিক ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু মিডিয়ার বেশির ভাগ রিপোর্টই “অতিরঞ্জিত ও তথ্যভিত্তিক নয়”। তাঁর কথায়, “করোনা পরবর্তী সময়টা আমাদের জন্য সত্যিই ছিল কঠিন। একের পর এক ফিল্ম বক্স অফিসে ব্যর্থ হয়েছে, সেটা সামলানো সহজ ছিল না। কিন্তু সংবাদমাধ্যমে যে অতিরিক্ত তথ্য ছড়ানো হয়েছে, তা পুরোপুরি ভুল।” রাকুল আরও বলেন, “আমি সবকিছু খুব কাছ থেকে দেখেছি। কঠিন সময় ছিল, তবে এটাও মনে রাখা উচিত, সময় কখনও কারও জন্য একই থাকে না। খারাপ সময় যেমন আসে, তেমনই আবার এগিয়েও যেতে হয়।” তাঁর শান্ত, আত্মবিশ্বাসী মন্তব্যেই অনেকটাই স্পষ্ট, দাম্পত্য জীবন বা ব্যক্তিগত সম্পর্কের উপর কোনও নেতিবাচক প্রভাব পড়েনি এই আর্থিক ধাক্কার কারণে।

উল্লেখযোগ্য বিষয় হল, গুঞ্জনে যেমন বলা হচ্ছিল বিশাল মাপের কর্মী ছাঁটাইয়ের কথা, অফিস বিক্রি করার দাবি, বা সংকট এতটাই বাড়াবাড়ি রূপ নিয়েছিল যে, প্রায় দেউলিয়া হওয়ার মুখোমুখি দাঁড়িয়েছেন জ্যাকি-রাকুল সেই সব খবরকে তুলোধোনা করে বলেছেন, “এ সবই কল্পনার ফসল।” তিনি স্পষ্ট জানান, ভাগনানি পরিবার কোনও অস্বাভাবিক আর্থিক পদক্ষেপ নেয়নি, আর তাঁর জীবনও কোনওভাবেই বিপর্যস্ত হয়নি।

বলিউড বিশেষজ্ঞদের মতে, মহামারির পরে চলচ্চিত্রশিল্পে বড়সড় ধাক্কা এসেছিল। একাধিক চলচ্চিত্র ব্যর্থ হওয়ায় বহু প্রযোজনা সংস্থা সমস্যায় পড়ে। জ্যাকি ভাগনানি ও তাঁর পরিবারের ক্ষেত্রেও সেই পরিস্থিতি ব্যতিক্রম ছিল না। তবুও এত বড় মাপের অর্থনৈতিক বিপর্যয়, তার বাস্তবতা অনেকটাই প্রশ্নবিদ্ধ। রাকুল প্রীত সিংহ শুধু নিজের অভিজ্ঞতার কথাই বলেননি, তিনি সামগ্রিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেছেন। তাঁর মতে, কোনও শিল্পই স্থায়ীভাবে ‘উপরের গ্রাফ’ ধরে রাখতে পারে না। ওঠানামা থাকবেই। কিন্তু সঠিক সিদ্ধান্ত, ধৈর্য ও সময়-এ তিন মিললে পরিস্থিতিকে কাটিয়ে ওঠা সম্ভব। তাঁর কথায়, “হতাশ হওয়ার সময় ছিল, কিন্তু আমাদের লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানো। আমরা সেটাই করেছি।”

তারকা-জীবনের পেছনে থাকা চাপ, প্রচার, গুঞ্জন, ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ সবই যেন আরও একবার ফুটে উঠল রকুলের মন্তব্যে। সম্পর্কের ভিত্তিতে বিশ্বাসই যে সবচেয়ে শক্তিশালী এ কথাটাও তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছে। অন্যদিকে বলিউডের এই আলোচনা যখন তুঙ্গে, তখন অভিনেত্রী নিজে কিন্তু কাজের দিক থেকেও সমান ব্যস্ত। নতুন ছবির শ্যুটিং, বিজ্ঞাপন, ইভেন্ট সব কিছুই চলছে স্বাভাবিক ছন্দে। উল্টে আর্থিক গুঞ্জনের প্রেক্ষিতে অনেকেই বলছেন, রকুল ও জ্যাকির স্থিরতা ও পেশাদারিত্বই তাঁদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি।

এই পরিস্থিতির পর বিশ্লেষকদের মত, একজন অভিনেত্রী বা প্রযোজকের আর্থিক বিষয় নিয়ে দ্রুত অনুমান করা বরাবরই মিডিয়ার স্বভাব। কিন্তু তারকারাও যে সাধারণ মানুষের মতোই সময়ের সঙ্গে সংগ্রাম করেন, আবার মানিয়ে নেন, এটাই স্পষ্ট করে দিলেন রাকুল প্রীত সিং। শেষ পর্যন্ত পরিষ্কার, হ্যাঁ, প্রযোজনা সংস্থার কিছু আর্থিক সমস্যা ছিল। কিন্তু না, সেগুলো কোনওভাবেই রাকুল প্রীতের দাম্পত্য বা জীবনকে বিপর্যস্ত করেনি। বরং তাঁরা আরও শক্ত হয়ে পরিস্থিতি সামলেছেন। আর যা কিছু ছড়ানো হয়েছিল ‘অতি-চমকপ্রদ খবর’ হিসাবে তার বেশিটাই ছিল ভুল তথ্যের ওপর দাঁড়ানো।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Bhattacharjee, Ramayan Movie | রণবীরের ‘রামায়ণ’ হাতছাড়া, কী কারণে শেষ মুহূর্তে বাদ পড়লেন বঙ্গতনয়া প্রিয়াঙ্কা ভট্টাচার্য?

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন