Purulia : আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল তৃণমূল নেতার খুনি

SHARE:

আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল তৃণমূল নেতার খুনি

সাশ্রয় নিউজ ★ পুরুলিয়া : আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল পুরুলিয়া জেলার আদ্রার ব্লক সভাপতি খুনি। পুলিশের একটি বিশেষ তদন্তকারী টিম ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি বিহারের  জামুইয়ের বাসিন্দা। নাম আরজু মালিক। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধেবেলা দলীয় কার্যালয়ে গুলিবিদ্ধ হন পুরুলিয়ার আদ্রার ব্লক সভাপতি ধনঞ্জয় চৌবে সহ তাঁর দেহরক্ষী পুলিশ কনস্টবল। তাঁদের রঘুনাথপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই প্রাণ হারান ধনঞ্জয়। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত আরজু, ঝাড়খণ্ডের বোকারোতে থাকতেন। তাঁর কাছ থেকে ৭.৬৫ এমএম পিস্তল উদ্ধার হয় বলে উল্লেখ।

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন