Adhir Chowdhury : ‘ডবল ব্যালট পেপার ছাপা হচ্ছে’ রাজ্য শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অধীর চৌধুরী

SHARE:

‘ডবল ব্যালট পেপার ছাপা হচ্ছে’ রাজ্য শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অধীর চৌধুরী

সাশ্রয় নিউজ ★ কলকাতা : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আর হাতে গোনা ক’য়েক দিন। তার ভেতরই বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুরের সাংসদ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন, ‘জোড়া ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সেই ব্যালট পেপার বুথ থেকে স্টং রুমে যাওয়ার পথে পরিবর্তিত হবে।’ অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে আরও বলেন, ‘সেই ব্যালট পেপার যারা ছাপায় সেই অফিসাররা, যাদের কাছে চাবি থাকে কম্পিউটারের সেই চাবি পুলিশ চাইছে। সেই চাবি দিতে অস্বীকার করাতে পুরুলিয়ায় তিন-তিনটে অফিসারকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের দক্ষতা যোগ্যতা থাকা সত্বেও। কারণ তাঁরা ব্যালট ইউনিটের চাবি দিতে অস্বীকার করেছে।’ শাসক দলকে উদ্দেশ্য করে প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, ‘বাংলায় এক ভয়ঙ্কর কারচুপির খেলা খেলছে। যেখানে মানুষের ভোটকে পরিবর্তন করে নকল ব্যালটের মধ্যে দিয়ে তাঁদের জয়কে নিশ্চিত করতে চায়ছে।’

-ফাইল চিত্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন