দিলীপ-এর খোঁচা মুখ্যমন্ত্রীকে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : গতকাল জলপাইগুড়ি থেকে সভা সেরে ফেরার পথে ঝড়বৃষ্টির ভেতর পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর হেলিকপ্টার। সেবকে দ্রুত অবতারণ করা হয় কপ্টারটি। সেখান থেকে নামার সময় হাঁটুতে ও কোমরে চোট পান মমতা। তিনি উত্তরবঙ্গ থেকে দ্রুত ফিরে আসেন কলকাতা। বিমান বন্দর থেকে বেরিয়েই তিনি পৌঁছে যান এসএসকেএম হাসপাতালে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়া নিয়ে খোঁচা ছোড়েন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, ‘এটা আসল চোট না রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না। প্রত্যেকবার আমরা দেখেছি নির্বাচন এলেই চোট লেগে যায়। সেনাকে দিনরাত গালিগালাজ করেন, সেই সেনার হেলিপ্যাডেই নামতে হল।’
-ফাইল চিত্র




