সাশ্রয় নিউজ ★ পূর্বস্থলী : পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের পূর্বস্থলী (Purbasthali) ব্লক কমিটি গঠিত হয় রবিবার। নসরতপুর দলীয় দপ্তরে এই কমিটির গঠনের সভায় রুহিদাস বিশ্বাসকে আহ্বায়ক করে ১৪ জনের পূর্বস্থলী ১ ব্লক কমিটি গঠিত হয়। উপস্থিত ছিলেন ঈশ্বর দাস, নবকুমার বাগ প্রমুখ। নব গঠিত কমিটির পক্ষে জানানো হয়, এই কমিটির লক্ষ্য হবে- ১) সামাজিক ন্যায়, সংরক্ষণ ও সমতা প্রতিষ্ঠা ২) আর্থ সামাজিক জাতিভিত্তিক জনগণনা ৩) হিন্দুত্ব হিন্দু ধর্ম নয়, হিন্দুত্ব তফসিলী স্বার্থের বিরোধী এইসব বিষয়ে গণ ও প্রচার আন্দোলন গড়ে তোলা।




