A Poem By Darpana Gangopadhyay : কবি দর্পণা গঙ্গোপাধ্যায় এর কবিতা ‘নারীদের রোজনামচা ‘

SHARE:

দর্পণা গঙ্গোপাধ্যায়

নারীদের রোজনামচা

 

সকাল হলেই দুর্গা আমার চায়ের পেয়ালাতে,
দশহাতে সে ঘর সামলায়, জলখাবারের সাথে।
ঘর বিছানা ঝাড়া মোছা স্নান সেরে টিপ আঁকে,
বাজার দোকান রান্নাঘরের বিপদ প্রতি বাঁকে।

বিপদ সকল সামলে ঘরে, বাইরে চলে কাজে,
দেরি হলেই দাঁড়িয়ে আছে লাল কালি পেন হাতে।
দিনের শেষে ক্লান্তি নামে, ঘরে ফিরেই রাতে,
হাসি মুখে ডিনার সাজায়, সাজে নতুন সাজে।

সারাদিনের রুটিন মেপে, চলতে গিয়ে শেষে,
হারিয়ে ফেলে প্রতিটা ক্ষণ কখন জীবন থেকে।
ঘরটা মানেই মা দুর্গা, একটা আকাশ আঁকে,
নক্ষত্র পতন হলে,মেঘ জমে এলোকেশে।

হঠাৎ করেই বৃষ্টি নামায়, ভেজায় সকলকে

মাটি থেকে আকাশ, তার অবাধ যাতায়াত।
হাসি, গান আর মজা দিয়ে করে রাখে মাত।
কখন মেয়ে, কখন স্ত্রী,কখন মা হয়ে যে থাকে,
সব যুদ্ধই জেতা যাবে সঙ্গে পেলে তাকে।।

 

অলঙ্করণ : প্রীতি দেব ও আন্তর্জালিক 

🦋সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণ কাহিনী… ই-মেল : sasrayanews@gmail.com 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন