১৪৪ ধারা কাশিপুর ও ভাঙর থানা এলাকায়
সাশ্রয় নিউজ ★ভাঙর : ১৪৪ ধারা জারি করল প্রশাসন। কাশিপুর ও ভাঙর থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় বলে উল্লেখ। উল্লেখ্য যে, ভোটের ফলাফল ঘোষণার দিন থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙর। সংবাদ শিরোনামে উঠে আসে। কাঁঠালিয়ায় প্রাণহানি হয় তিনজনের। আহত হন পুলিশকর্তা সহ প্যলিশ কর্মীরা। গতকালই কাশিপুর ও ভাঙর থানা এলাকায় প্রশাসন ১৪৪ ধারা লাগু করে। সূত্রের খবর, ওই দুই থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে। আতঙ্কে এলাকাবাসী। প্রায় দোকানপাট বন্ধ। কাঁঠালিয়া বাজার শুনশান। খুব প্রয়োজন ব্যতীত সাধারণ মানুষের দেখা নেই পথে।
-ফাইল ছবি




