Sukanta Majumdar : সুকান্তর খোঁচা

SHARE:

সুকান্তর খোঁচা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : তৃণমূল, কংগ্রেস ও সিপিআই(এম)-কে একযোগে খোঁচা সুকান্ত মজুমদার-এর। বিজেপি-এর রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ বলেন, ২০২৬-এর বিধানসভায় তৃণমূল-সিপিএম-কংগ্রেস একজোট হয়ে লড়লে অবাক হব না।’ এখানেই থেমে থাকেননি বিজেপি-এর রাজ্য সভাপতি, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে তিনি অভিযোগ করেন, ‘সিপিএম-কংগ্রেস ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে। তৃণমূলের সঙ্গে ছদ্মবেশে লড়াই করছে সিপিএম-কংগ্রেস’। একই সঙ্গে তাঁর মন্তব্য, ‘২০২৪-এর লোকসভা ভোটের পর বাঘে-গরুতে একঘাটে জল খাবে।’ সুকান্ত মজুমদার-এর বিস্ফোরক মন্তব্যের পরে তৃণমূল ও বাম-কংগ্রেস-এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একটি বড় অংশের মত, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন ফাইল থেকে রিপোলিং পর্যন্ত একনাগাড়ে সন্ত্রাসে বলি প্রায় পঞ্চাশজন। ব্যালট পেপারের ফেলে দেওয়ায় অভিযোগও করেছেন বিরোধীদলগুলি। তবু, এই নির্বাচনে বাম-কংগ্রেস সহ বিজেপি তাঁদের রাজনৈতিক মাটি অনেকটাই শক্ত করেছে। তবে আদালতের নির্দেশে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ ঝুলে আছে হাইকোর্ট-এ। এখন সকলের চোখ, আদালতের দিকে!

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন