Bollywood Gossip : মেজাজ হারালেন কাজল

SHARE:

মেজাজ হারালেন কাজল

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ওটিটিতে পা রেখেছেন কাজল। খুব সম্প্রতি মুক্তি পায় তাঁর ‘লাস্ট স্টোরিজ ২’। বিগত ৩ দশকেরও বেশি সময় বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের নিচের মাটি শক্ত করেছেন বলিউড অভিনেত্রী কাজল। এই মাসের ১৪ তারিখ মুক্তি পাচ্ছে তাঁর ‘দ্য ট্রায়াল’।

কাজল। -ফাইল ছবি

 

দর্শক তাঁকে ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজটিতে একজন আইনজীবীর চরিত্রে প্রত্যক্ষ করতে পারবেন। আপাতত ‘দ্য ট্রায়াল’ -এর প্রচারে ব্যস্ত অভিনেত্রী। এমনই একটি প্রচারে ছবি শিকারীদের ওপর রেগে যান কাজল। কী ঘটে আসলে? একটি অনুষ্ঠানে তিনি পৌঁছতেই ছবি শিকারীরা ঘিরে ধরেন কাজলকে। জানা যায়, তাঁদের যথেষ্ট সময়ও দেন অভিনেত্রী। তার পরও অনুরোধ ভেসে আসতে থাকে বলে উল্লেখ। এমন সময়ই ভেঙচি কাটেন কাজল। ছবি শিকারীরা মনে করেন, ‘আসলে ভেঙচি কেটেই তিনি বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী, তিনি মেজাজ হারিয়েছেন।’

-ফাইল ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন