Post Election Violance : কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষ রাণীতলায়

SHARE:

কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষ রাণীতলায়

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত রাণীতলা। এদিন কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষে আহত হন দুই দলের বেশ ক’য়েকজন। তাঁদের ভেতর দু’জনে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে উল্লেখ। বাকিদের অনেকেই নশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন বলে জানা যায়। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে অভিযোগ, কংগ্রেস কর্মীদের মারধরের। তারপরই রাণীতলার বিডিওপাড়া উত্তপ্ত হয়ে ওঠে দু’পক্ষের সংঘর্ষে। এলাকায় রাণীতলা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় বলে পুলিশ সূত্রে খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন