Poet Debabrata Sarkar : কবি দেবব্রত সরকার-এর একটি কবিতা

SHARE:

দেবব্রত সরকার-এর একটি কবিতা 

আমিও

আমিও তোমাদের মতো হতে চাই শীতল
আমিও তোমাদের কোলে মাথা রেখে ঘুমাবো
আমিও তোমাদের চোখে জল দেখে শৃঙ্খল
আমিও তোমাদের সাথে কথা দিয়ে জাগবো

আমিও তোমাদের বাড়ি যাবো ওই সিন্ধুর
আমিও তোমাদের বুকে প্রেম দিয়ে লিখেছি
আমিও তোমাদের ঘরে সিঁথি ছুঁয়ে সিঁদুর
আমিও তোমাদের চোখে জল ভেসে দেখেছি

আমিও তোমাদের মতো ছুঁয়ে মার চরণ
আমিও তোমাদের দেয়া নিয়ে যাবো সন্দেশ
আমিও তোমাদের জয় হিন্দ জয় ভারত
আমিও তোমাদের মত ভালোবাসি এ দেশ

 

ছবি : আন্তর্জালিক 

 

 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন