রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজভবনে ঘটা করে পশ্চিমবঙ্গ দিবস পালন। আর তা নিয়েই ক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর। বেশ ক’য়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে বাক-বিতণ্ডা চলছিল। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে বলেন, ‘বাম আমলেও হয়নি, কংগ্রেস আমলেও হয়নি, বিজেপি বললেই হবে না কি’! শুধু তা-ই না, মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা গোটা বাংলাকে অপমান, ধিক্কার জানাই।’ পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস।
-ফাইল চিত্র




