West Bengal : বীরভূমে দল বদলের দুই ছবি

SHARE:

বীরভূমে দল বদলের দুই ছবি

সাশ্রয় নিউজ ★ সিউড়ি : বীরভূমের দুবরাজপুরে পঞ্চাশটি পরিবার বিজেপিতে যোগদান করে বলে খবর। সূত্র মারফৎ জানা যায়, বিক্ষুব্ধ হয়ে তাঁরা শাসক দল থেলে বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুরের বিধায়ক। অন্যদিকে খোদ দুবরাজপুরেই বিজেপির পঞ্চায়েত সমিতির বিজয়ী প্রার্থী লক্ষ্মী মুর্মু বিজেপি থেকে রাজ্যের শাসক দলে যোগদান করেন বলে উল্লেখ। লক্ষ্মী মুর্মু দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ১৭ নম্বর আসন থেকে বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে দল বদলের একটা হিড়িক থাকেই। এটা নতুন কিছু নয়। নির্বাচনের আগে ও পরে এই চিত্র বিভিন্ন রাজনৈতিক দল থেকে আরও রাজ্যবাসীদের দেখা মিলবে বলে তাঁরা মনে মনে করেন বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন