ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়াকে কেন্দ্র ক্ষোভ তৃণমূলের অন্দরে
সাশ্রয় নিউজ ★ মালদা : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অনেককেই টিকিট দেয়নি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের অন্দরেই। আভ্যন্তরীণ কোন্দল নেমে এল রাস্তায়। গাজোলে দেখা যায়, যুব তৃণমূলের সঙ্গে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। তেমনি মালদার হরিশচন্দ্রপুরে টিকিট না পেয়ে রাস্তায় নামলেন তৃণমূল কর্মীরা। কেবল তা-ই না, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে রাস্তায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিক্ষুব্ধরা।




