‘অভিষেকের নবজোয়ার ১০০ শতাংশ সফল অভিষেকের নবজোয়ার আসলে জনজোয়ার’ : পার্থ চট্টোপাধ্যায়
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দুর্নীতিতে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় সহ আরও অন্যান্যদের আজ আদালতে পেশ করা হয়। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে বিগত কিছু দিনে অনেক তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। অন্যদিকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে যাওয়ার সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নবজোয়ার যাত্রার প্রশংসা করতে শোনা যায় পার্থ বাবুকে। তিনি বলেন, ‘অভিষেকের নবজোয়ার ১০০ শতাংশ সফল অভিষেকের নবজোয়ার আসলে জনজোয়ার’। আদালতে ঢোকার আগে কবিতাও বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, ‘মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না। অগ্নি দিল তবুও তো গলিল না সোনা’।
-ফাইল চিত্র




