আগামী সপ্তাহেই বাগদান পরিণীতি-রাঘবের
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : আগামী সপ্তাহেই বাগদান পরিণীতি-রাঘবের। সূত্রের খবর, চলতি মাসের ১৩ তারিখ বাগদান অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ যুব নেতা রাঘব চাড্ডার।

এই দুই যুগল বর্তমানে চর্চার শীর্ষে রয়েছেন। তাঁদের প্রেম-জীবনের লুকোচুরি নিয়ে মুখিয়ে আমজনতা থেকে মিডিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও কম চর্চা হচ্ছে না তাঁদের নিয়ে। বলিপাড়ায় বিশেষ গুঞ্জন, খুব শীঘ্রই চার হাত এক হতে চলেছে। সম্ভবত, এই বছরই অক্টোবরে সাতপাকে ঘুরবেন চর্চিত যুগল। তবে আনুষ্ঠানিক বাগদান এই মাসের ১৩ তারিখে।

তার আগে পরিণীতি ও রাঘবকে একফ্রেমে দেখা মিলেছে মোহালিতে। তাঁরা আইপিএল-এর মুম্বাই ইণ্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের ম্যাচ দেখতে মোহালির ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দিদি প্রিয়াঙ্কা দেশে থাকতে থাকতেই নাকি বিয়ে সারতে চাইছেন পরিণীতি, এমনই খবর। তবে তা নিয়ে এখনও পরিণীতি বা রাঘব কেউ-ই মুখ খোলেননি।
ছবি: সংগৃহীত




