Panchayat Glamour Look | ঘোমটা থেকে গ্ল্যামার! শর্ট স্কার্টে ‘মঞ্জুদেবী’ নীনা গুপ্তা, ‘পঞ্চায়েত’ পরিবারের স্টানিং মেকওভার ভাইরাল নেটদুনিয়ায়

SHARE:

পার্বতী কাশ্যপ ★ সাশ্রয় নিউজ : ‘পঞ্চায়েত’ (Panchayat) সিরিজ মানেই দর্শকদের কাছে এক পবিত্র, নির্ভেজাল গ্রামীণ আভাস। ফুলেরা গ্রামের সাদাসিধে জীবন, হালকা রসিকতা, দুঃখ, হাসি ও সম্পর্কের বাস্তবতা। কিন্তু এই সিরিজের তারকারা সম্প্রতি এমন এক গ্ল্যামারাস অবতারে সামনে এসেছেন, যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের!ঘোমটা পরা মঞ্জু দেবী থেকে শর্ট স্কার্টে সাহসী নীনা গুপ্তা (Neena Gupta), ভোলবদল হয়েছে ফুলেরা গ্রামের সব সদস্যের। তাঁদের ফ্যাশন ফটোশুট দেখে এখন সোশ্যাল মিডিয়া উত্তাল।

ছবি: সংগৃহীত

সবচেয়ে বড় চমক অবশ্যই নীনা গুপ্তা ওরফে মঞ্জু দেবীর লুক। ‘সাধারণ গৃহবধূ’ অবতারের একেবারে উলটোদিকে গিয়ে এবার তিনি ধরা দিয়েছেন শর্ট স্কার্ট, হাই হিল ও ওয়েস্টার্ন আউটফিটে। গ্ল্যামারাস লুকে ক্যামেরার সামনে তাঁর আত্মবিশ্বাসী ভঙ্গি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এক সোশ্যাল ইউজার মন্তব্য করেন, “মঞ্জুদেবী তো একেবারে ডিজিটাল যুগে ঢুকে পড়েছেন!” রিঙ্কি ওরফে সানভিকা (Sanvikaa) ও সচীব জি ওরফে জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)-এর যুগল পোজ ইতিমধ্যে প্রেমিক-প্রেমিকার মতো ছড়িয়ে পড়েছে। রিঙ্কির মেকওভার এতটাই স্টাইলিশ ও বোল্ড যে অনেকে তাঁকে প্রথমে চিনতেই পারেননি। তাঁর সাজে যে আত্মবিশ্বাস ধরা পড়ছে, তা চোখ এড়ায়নি নেটিজেনদের।

জিতেন্দ্র কুমারকেও এবার একেবারে অন্য রূপে দেখা যাচ্ছে। ফুলেরার কুঁচকে থাকা সচীব জি নয়, একেবারে বলিউডি সুপুরুষ নায়কের মতো পোজে ধরা দিয়েছেন তিনি। বেঞ্চে বসে হাসি মুখে তাঁর ফটো দেখে অনেকেই মন্তব্য করছেন, “এই সচীব জিকে নতুন করে ভালবেসে ফেললাম!” সিরিজের অন্যতম মুখ্য চরিত্র ক্রান্তি দেবী অর্থাৎ সুনীতা রাজওয়ার (Sunita Rajwar) এবারও চমক দিয়েছেন। তাঁকে দেখা গেছে এক আদালতের ব্যাকড্রপে সাহসী ও দৃঢ় ভঙ্গিমায়। মুখে হালকা মেকআপ, কড়া চোখ, আর স্টাইলিশ পোশাক সব মিলিয়ে এই ক্রান্তি দেবী যেন ফুলেরার রাজনীতির আসল রানী।ভূষণ ওরফে বানারকাসের চরিত্রে অভিনয় করা দুর্গেশ কুমার (Durgesh Kumar) এবার ফ্যাশনের ভাষাতেও বাজিমাত করেছেন। সবুজ অ্যাথলেজার লুকে তাঁর স্টানিং উপস্থিতি দেখে এক অনুরাগী লেখেন, “বানারকাস এখন জিমের হিরো!”

ছবি: সংগৃহীত

অন্যদিকে, বিনোদের চরিত্রে অশোক পাঠক (Ashok Pathak) এমন এক হেডব্যান্ড ও কুল পোশাকে ধরা দিয়েছেন, যা দেখে একাধিক জন বলছেন, ফুলেরা তাঁকে ধরে রাখতে পারবে না! তবে এই গ্ল্যাম ফটোশুট দেখে দর্শকরা খুশি হলেও একটা প্রশ্ন বারবার উঠছে প্রধানজি (Raghubir Yadav) আর প্রহ্লাদচা (Faisal Malik) কোথায়? তাঁদের অনুপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মজার কমেন্ট ঘুরে বেড়াচ্ছে। কেউ লিখছেন, “প্রধানজি আর প্রহ্লাদচা বোতল আনতে গেছে,” তো কেউ লিখেছেন, “এই সাজে ওঁরা এলে ফুলেরা ছেড়ে শহরে চলে যেতেন!”

এই ফটোশুট আসলে ‘পঞ্চায়েত সিজন ৩’ (Panchayat Season 3) সিরিজের বাইরের এক নতুন রূপান্তর, যেখানে অভিনেতারা নিজেদের দৈনন্দিন ছকে বাঁধা রূপের বাইরে বেরিয়ে এসেছেন। তাঁদের এই স্টাইলিশ রূপ অনুরাগীদের আরও কাছাকাছি টেনে এনেছে এবং ‘পঞ্চায়েত’-এর প্রতি ভালবাসা বাড়িয়েছে বহুগুণে। এই লুকে তাঁদের দেখেও যেন বোঝা যায়, ‘ফুলেরা’ শুধু একটি কাল্পনিক গ্রাম নয়, এ এক অনুভব, যা যেকোনও রূপে মন জয় করে নিতে পারে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra Krrish return | কৃশ ৪-এ ফিরছেন প্রিয়াঙ্কা, প্রীতি ও রেখা! জাদুর প্রত্যাবর্তনেই নতুন চমক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment