জয়ী বিশ্বাস ✪ সাশ্রয় নিউজ : রান্না নিয়ে আজকাল নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে কিছু ট্র্যাডিশনাল (Traditional Mutton Recipe) রেসিপির স্বাদই আলাদা। যেমন, খাসির মাংসের (Mutton) একটি অভিনব রেসিপি।

মাংস রান্না মানেই পেঁয়াজ (Onion)। পুরনো হেঁশেলে রয়েছে এমন একটি রেসিপি, যেখানে পেঁয়াজ নয়, রসুনের (Garlic) উপরেই নির্ভর করছে স্বাদ।

এই বিশেষ রেসিপির জন্য প্রয়োজন হবে : ১ কেজি খাসির মাংস, ১০ কোয়া রসুন, ২ চামচ ঘি (Ghee), ১০০ গ্রাম সরষের তেল (Mustard Oil), ২ চামচ সাদা তেল, ১ চামচ আদাবাটা (Ginger Paste), ১ চা চামচ ধনে গুঁড়ো (Coriander Powder), ১ চা চামচ জিরে গুঁড়ো (Cumin Powder), ১ চা চামচ লঙ্কা গুঁড়ো (Chilli Powder), ১ চা চামচ গরমমশলা গুঁড়ো (Garam Masala Powder), নুন স্বাদমতো, ১ চা চামচ হলুদ গুঁড়ো (Turmeric Powder)।

কীভাবে রান্না করবেন?
প্রথমে কড়াইয়ে সরষের তেল আর ঘি গরম করুন। তাতে রসুনবাটা, আদাবাটা ও সামান্য জল মিশিয়ে ধনে, জিরে, লঙ্কা, হলুদগুঁড়ো দিয়ে দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে মাংস দিয়ে দিন। আঁচ কমিয়ে মাংস ভাল করে কষতে হবে। এরপর গোটা গরমমশলা দিয়ে ঢেকে দিন।

১০ মিনিট পর মাংসে গোটা রসুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ৪ কাপ জল দিয়ে ঢাকা দিন। ফুটে উঠলে নুন দিয়ে দিন। তারপর আঁচ কমিয়ে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

পুরো রান্না হয়ে গেলে গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন। পেঁয়াজ ছাড়াই এই রসুন মাংসের স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে অনেকক্ষণ।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Chingri Kalia Recipe | চিংড়ি মাছের কালিয়া : রুই নয়, আজ ঘরেই উপভোগ করুন এই ৫ মিনিটের রাজকীয় স্বাদ



