NTA-এর দূর্বল দিকগুলি তুলে ধরে ক্ষোভ শিক্ষক ও শিক্ষার্থীদের
সাশ্রয় নিউজ : সম্প্রতি NTA -এর বেশ কিছু বিভ্রান্তি ও দূর্বল দিক নিয়ে সরব হল শিক্ষার্থী এবং শিক্ষক মহল। তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’-এর প্রতি। মূলত ছাত্রছাত্রীদের ক্ষোভ, শিক্ষার্জনকে পাথেয় করে পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি আমরা নিই সমস্ত সুখ, আনন্দকে সরিয়ে রেখে। অথচ পরীক্ষার সময়, আমাদের নানান প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেইসব পরিস্থিতি জন্য কোনও শিক্ষার্থীই প্রস্তুত থাকেন না।
সম্প্রতি একজন শিক্ষক একটি সামাজিক মাধ্যমে ভিডিওতে ছাত্রছাত্রীদের স্বপক্ষে, NTA-এর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। সেই শিক্ষকের কথায়, আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে গিয়ে দেখেছে, NTA-এর ওয়েবসাইটে এমন বাঙলা ফন্ট ব্যবহার করা হয় যা ছাত্রছাত্রীদের বুঝতে গলদঘর্ম হতে হয়। ভেঙে যায় ফন্ট। কোনও কোনও সেন্টারে কম্পিউটার, মাউস কাজ করে না। তিনি আরও বলেন, বড় পরীক্ষা। চার-পাঁচ দিন আগে পরীক্ষার তারিখ জানানো হচ্ছে! শুধু তাই না, এমন পরিস্থিতিরও সাক্ষী অনেকে, দু-তিনদিন আগে অ্যাডমিট কার্ড হাতে এসেছে শিক্ষার্থীদের। তাঁর দাবি, এটা একটা অব্যবস্থা। এই অব্যবস্থা শিক্ষার্থীদের শিক্ষার্জনের চেষ্টাকে সম্মান জানিয়ে ওই সরকারি এজেন্সিকে দূর করতে হবে। ওই শিক্ষকের বক্তব্য সমর্থন জানিয়েছেন, বহু শিক্ষার্থী ও শিক্ষানুরাগী ও শিক্ষকরা।




