Iswarchandra Vidyasagar Birth Anniversary : কালনা হিন্দু বালিকা বিদ্যালয়ে বিদ্যাসাগরের আবক্ষমূর্তি উন্মোচন… 

SHARE:

কালনা হিন্দু বালিকা বিদ্যালয়ে বিদ্যাসাগরের আবক্ষমূর্তি উন্মোচন… 

সাশ্রয় নিউজ : ২৬ সেপ্টেম্বর, ২০২২। সোমবার। কালনা হিন্দু বালিকা বিদ্যালয়ে সকাল সাড়ে দশটা থেকে বেলা দুটো অব্দি উদযাপিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর জন্মদিন। ঊনবিংশ শতাব্দীর এই মহান পুরুষ বাঙালি জাতির কাছে পুজিত হয়ে চলেছেন নিরন্তরভাবে।

অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করে শুভ সূচনা করেন ডেপুটি WBBPE- এর ডেপুটি সেক্রেটারি, ড.পার্থকুমার কর্মকার, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা, কবি অনীল চক্রবর্তী ও কবি ও সংবাদিক গোবিন্দ প্রমুখ। 

এদিন বিদ্যালয়-এ ঈশ্বরচন্দ্রের আবক্ষমূর্তি উন্মোচন করেন WBBPE –এর ডেপুটি সেক্রেটারি ড. পার্থকুমার কর্মকার। ড.কর্মকার তাঁর বক্তৃতায় বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারই কেবল নয়, বাংলা ভাষাকে তিনি যে উচ্চ মাত্রা প্রদান করেছেন, সমাজে নারীদের যে উচ্চতায় বসিয়েছে তা বিস্তারিতভাবে বর্ণনা করেন। 

এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রী দেবপ্রসাদ বাগ, পৌরপতি শ্রী আনন্দ দত্ত প্রমুখ। বিশেষভাবে উল্লেখ্য, বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিটি প্রদান করেছেন এই স্কুলেরই শিক্ষিকা শ্রীমতী কৃষ্ণা পাহাড়। 

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি পরিবেশন করেন ছাত্রছাত্রী ও শিক্ষকরা। আমন্ত্রিত ব্যক্তিবর্গের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তনী, ও বিদগ্ধজনের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। সমগ্র অনুষ্ঠানটির সুন্দর সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা মমতা রায়চৌধুরী। 

 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন