Narendra Modi Mann Ki Baat | শুভাংশুর মহাকাশ বিজয়ে গর্বিত ভারত, ‘মন কি বাত’-এ বললেন মোদী, উঠে এল বিপ্লব ও স্বদেশির বার্তাও

SHARE:

India own space station | PM Narendra Modi : ভারত তৈরি করবে নিজস্ব স্পেস স্টেশন, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রবিবারের ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠানে জাতির সামনে তুলে ধরলেন এক গর্বের মুহূর্ত, ভারতের মহাকাশ অভিযানে এক নতুন ইতিহাস রচনা করে ফিরেছেন নভশ্চর শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। তারই প্রেক্ষিতে গোটা দেশে মহাকাশ নিয়ে উৎসাহ ও আগ্রহ বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “শুভাংশু শুক্ল মহাকাশ থেকে ফেরার পরে এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি নির্বিঘ্নে পৃথিবীর বুকে ফিরে আসার পর প্রতিটি ভারতীয়ের হৃদয়ে আনন্দের স্পন্দন দেখা গিয়েছে। গোটা দেশ আজ গর্বিত।” এই সাফল্যকে সামনে রেখেই তিনি জানান, “পাঁচ বছর আগেও যেখানে মহাকাশ ক্ষেত্রে ৫০টিরও কম স্টার্টআপ ছিল, আজ সেই সংখ্যাটা ২০০ ছাড়িয়েছে।”

এই মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেন, কেবলমাত্র সরকারি উদ্যোগ নয়, বেসরকারি ক্ষেত্রেও ভারতের মহাকাশ অভিযানের অগ্রগতি এক নতুন দিগন্ত ছুঁয়েছে। উল্লেখ্য, ২৫ জুন মহাকাশে যাত্রা শুরু করেছিলেন শুভাংশু। স্পেসএক্স (SpaceX)-এর ড্রাগন মহাকাশযানে (Dragon Spacecraft) আইএসএস (ISS)-এর উদ্দেশ্যে রওনা দেন তিনি। তাঁর সঙ্গেই ছিলেন অ্যাক্সিয়ম-৪ (Axiom-4) মিশনের ক্রু-কমান্ডার পেগি হুইটসন (Peggy Whitson), মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি (Sławosz Uznanski-Wisniewski) ও টিবর কাপু (Tibor Kapu)। ১৮ দিনের দীর্ঘ মহাকাশ সফরের শেষে তাঁরা ১৫ জুলাই আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলে নিরাপদে অবতরণ করেন। মোদী বললেন, “এমন অভিযানে ভারতীয়দের অংশগ্রহণ শুধুমাত্র প্রযুক্তিগত সাফল্য নয়, তা ভবিষ্যৎ প্রজন্মের কল্পনা ও স্বপ্নের পালে হাওয়া দিচ্ছে।” তিনি আরও বলেন, “এই সাফল্য নতুন প্রজন্মকে মহাকাশ গবেষণায় অনুপ্রাণিত করবে এবং ভারতকে আরও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে।”

‘মন কি বাত’-এর এই পর্বটি ছিল স্বাধীনতা দিবসের আগে শেষ সম্প্রচার। সেই প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী স্মরণ করেন দেশের বিপ্লবী অতীত। তিনি বলেন, “আগস্ট মাসটি আমাদের কাছে বিপ্লবের মাস। ১৫ আগস্ট আমাদের মনে করিয়ে দেয় সেইসব সাহসী যোদ্ধাদের কথা, যাঁরা নিজেদের জীবন বলি দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিলেন।” এই কথার সূত্র ধরেই প্রধানমন্ত্রী বিশেষভাবে স্মরণ করেন ক্ষুদিরাম বসু (Khudiram Bose)-কে। বলেন, “১৯০৮ সালে মুজফ্‌ফরপুরে এক যুবক ফাঁসিকাঠে ওঠেন। তিনি ছিলেন নিঃশঙ্ক, আত্মবিশ্বাসে পূর্ণ। সেই যুবক ছিলেন ক্ষুদিরাম বসু। মাত্র ১৮ বছর বয়সে তিনি দেশের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। তাঁর বলিদান আজও আমাদের পথ দেখায়।”

স্বাধীনতা ও আত্মনির্ভরতার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তুলে ধরেন স্বদেশি আন্দোলনের (Swadeshi Movement) প্রাসঙ্গিকতা। বলেন, “আমরা আজও দেশজ পণ্যের মাধ্যমে আত্মনির্ভরতার পথ ধরতে পারি। আমাদের হস্তশিল্প, স্থানীয় শিল্পীদের দক্ষতা এই লক্ষ্যপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।” তিনি জানান, ভারতীয় হস্তশিল্প, বুনকারি ও স্থানীয় উদ্যোগকে বিশ্বদরবারে তুলে ধরতে সরকার সচেষ্ট। আজকের দিনে এই সব উদ্যোগ শুধুমাত্র ঐতিহ্য নয়, তা একটি শক্তিশালী অর্থনৈতিক স্তম্ভ হিসেবেও পরিগণিত হচ্ছে।এছাড়াও প্রধানমন্ত্রী মোদী কৃষকদের অগ্রগতি, পরিবেশ-সচেতনতা ও যুব সমাজের উদ্যোগ নিয়েও কথা বলেন তাঁর ‘মন কি বাত’-এ। তবে এই দিনের বক্তব্যে সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠেছে শুভাংশুর মহাকাশ অভিযান এবং স্বাধীনতার ইতিহাস ঘিরে আবেগ।এই বক্তব্যে মোদী একদিকে ভবিষ্যতের দিকে তাকিয়ে

আরও পড়ুন : 

PM Narendra Modi, Charles III Meeting | রাজা চার্লসকে ‘সোনোমা ডাভ ট্রি’ উপহার দিলেন মোদী, ব্রিটেন-ভারত মুক্ত বাণিজ্য চুক্তিতেও সই

দেশকে প্রযুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন, অন্যদিকে ইতিহাসের দিকে ফিরে গিয়ে শিকড়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অনুপ্রেরণা জুগিয়েছেন।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Narendra Modi Maldives visit 2025 | দুই বছরের টানাপোড়েন কাটিয়ে প্রতিরক্ষা সম্পর্ক মজবুত: মালদ্বীপে মোদী-মুইজ়্‌জ়ুর ঐতিহাসিক বৈঠক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন