চাপড়ায় শিশুদের খাবারে বিষধর
সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : চাপড়ায় শিশুদের খাবারে বিষধরকে কেন্দ্র করে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেন। কী ঘটেছিল? নদীয়া জেলার দমপুকুর দক্ষিণপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের মিড-ডে মিল-এ সাপ থাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। শনিবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার রান্না হয়। খাবার নিতে এসে তাঁরা দেখেন খাবারের ভেতর সাপ পড়ে আছে। এই দেখে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। খাবারে সাপ সহ ডেচকি নিয়ে গিয়ে চোপড়া থানায় অভিযোগ করেন এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাস ওভেনে রান্নার ব্যবস্থা থাকলেও এখানে নেই। ঝোপঝাড় থেকে রান্নার কাঠ-খড়ি যোগাড় করে রান্না হয়। শাহানারা খাতুন নামে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির বক্তব্য, ‘স্কুল ভবনের মধ্যেই বাচ্চাদের খাবার রান্না হয়। পায়েই বাথরুম। রান্নাঘরের আসেপাশের পরিবেশ অপরিষ্কার। তাই হয়ত সাপ এসে গিয়েছে।’




