Nadia : মদের দোকান বন্ধ করতে হবে, বিক্ষোভ মহিলাদের

SHARE:

সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : মদের নেশায় বাড়িতে বাড়িতে অশান্তি। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। এছাড়াও বিগত ক’য়েকদিন আগেই মদ খেয়ে ওই এলাকায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই ঘটনার পরেই মদ বিক্রেতার ওপর ফুঁসছিল এলাকাবাসীরা। এলাকাবাসীরা ওই দোকান বন্ধ করে দিলেও ফের খুলেছে দোকানটি। সেই রাগের বহিঃপ্রকাশ বৃহস্পতিবার। আইনি পথেই এলাকায় শান্তি চান মহিলারা। বৃহস্পতিবার ‘গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা এলাকায় মহিলাদের নিয়ে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখাল। তাঁদের দাবি, বন্ধ করতে হবে মদের দোকান। সংসারে অশান্তি, পাড়ায় বাইরের লোকের আনাগোনা বাড়ছে। মদ্যপ মানুষরা বিঘ্নিত করে এলাকার শান্তি। মহিলাদের ওপর কটূক্তির মতো ঘটনাও নিয়মিত ঘটে  মহিলারা ঘরের বাইরে বের হতে ভয় পান। মদের দোকানের জন্য নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। ওই বিক্ষোভে ছিলেন দোগাছি গ্রাম পঞ্চায়েতের মানিকপাড়া, চিত্রশালী, তেঘড়িপাড়া প্রভৃতি গ্রামের মহিলারা।

আরও পড়ুন : Savitribai Phule : ‘সাবিত্রীবাই ফুলেঃ এক উজ্জ্বল আলোকস্তম্ভ’ লিখলেন বিপ্লব গঙ্গোপাধ্যায়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন