Murshidabad News : শিশুকে গঙ্গায় ছুঁড়ে ফেললেন মা

SHARE:

শিশুকে গঙ্গায় ছুঁড়ে ফেললেন মা

সাশ্রয় নিউজ ★ রঘুনাথপুর : পারিবারিক অশান্তি! শিশুকে গঙ্গায় ছুঁড়ে ফেলেন একজন গৃহবধূ। ক’য়েকজন যুবকের তৎপরতা শিশুটি উদ্ধার হয়। ওই মহিলার নাম রোকেয়া বিবি। ওই মহিলার বাড়ি রঘুনাথগঞ্জ থানার মহালদারপাড়ায়।

রঘুনাথগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, মাস ছ’য়েকের শিশুটিকে উদ্ধার করে জঙ্গীপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মাথায় আঘাত লাগে। তবে শিশুটি স্থিতিশীল।

রাজকুমার মাহাতো নামে এক বাসিন্দা জানান, “আমি ঘুম থেকে উঠে গঙ্গার ধারে মন্দিরে এসেছিলাম। মন্দির পরিষ্কার করার পর আমরা বন্ধুরা মিলে গল্প করছিলাম। হঠাৎ করেই দেখি ব্রিজের উপর থেকে ভারী একটা কিছু জলে পড়ল। প্রথমে ভেবেছিলাম বস্তা ফেলা হয়েছে। কয়েক সেকেন্ড পরেই দেখি একটা বাচ্চা জলে ভাসছে। আমরা সবাই চমকে গিয়েছিলাম। সবাই মিলে আমরা তখনই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে সাঁতরে বাচ্চাটিকে বাঁচাই।” রাজকুমার বাবু আরও জানান, “বাচ্চাটিকে বাঁচানোর পর উপরে তাকিয়ে দেখি তাঁর মাও ঝাঁপ দিতে যাচ্ছে। তখনই আমরা চিৎকার করতে থাকি। একজন লোক গিয়ে ওই মহিলাকে ধরে ফেলেন। তারপর বাচ্চাটিকে জল থেকে তুলে উপরে নিয়ে আসা হয়। এখন পুলিশ বাচ্চাটিকে নিয়ে গিয়েছে। কেন বাচ্চাটিকে ফেলা হল এখনও আমরা জানি না।” স্থানীয় সূত্রে খবর, মহিলার বাড়িতে দীর্ঘদিন যাবত অশান্তি লেগেই ছিল! সেই অশান্তিতে অতিষ্ঠ হয়েও মাস ছ’য়েকের বাচ্চাটকে মহিলা গঙ্গায় ফেলেছেন হয়ত! তারপর নিজেও ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন! তবে এটা একেবারেই অন্যায়। ঘটনা সম্পর্কে রোকেয়া বিবি সাংবাদিকদের জানান, পানি পছন্দ হয়েছে আমার। পবিত্র পানি তাই…’! মহিলাকে গ্রেফতার করেছেন পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মহিকা মানসিক ভারসাম্যহীন। তবে ঘটনার তদন্ত করছেন রঘুনাথগঞ্জ থানার পুলিশ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment