Moyna BJP Leader Death : বিজেপি নেতাকে খুনের অভিযোগে অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ

SHARE:

বিজেপি নেতাকে খুনের অভিযোগে অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ

সাশ্রয় নিউজ ★ ময়না : সোমবার রাতে খুন হন বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া (৬০)।  বিজেপি নেতৃত্ব অপহরণ করে খুনের অভিযোগ তুলেছেন। সোমবার রাত্রি থেকে ময়নার গোরামহলে উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদে বিজেপি নেতা-কর্মীরা রাতভর ময়না থানা ঘেরাও করে রাখেন বলে উল্লেখ। সোমবার আরও একজন বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ওই বিজেপি কর্মীর নাম সঞ্জয় তাঁতি। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

মঙ্গলবার বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিজেপি নেতৃত্ব পথ অবরোধ করেন। ময়না তমলুক পথে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীসমর্থকরা। বিজেপি নেতৃত্ব জানান, যতক্ষণ অভিযুক্তদের গ্রেফতার করছেন পুলিশ, ততক্ষণ বিক্ষোভ অবরোধ চলবে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়।

স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, বিজয়কৃষ্ণ বাবু তাঁর স্ত্রী ও পুত্রকে নিয়ে সোমবার বিকেলে ৫ টা নাগাদ বেরোন। পথেই তাঁদের ওপর হামলা চালান দুষ্কৃতিরা। বিজয়কৃষ্ণবাবুকে প্রচণ্ড প্রহার করা হয় বলে উল্লেখ।  তাঁদের চিৎকারে আসেপাশের লোকজন আসতে থাকেন। দুষ্কৃতিরা বিজয়কৃষ্ণবাবুকে নিয়ে চম্পট দেয়। বিজেপি নেতৃত্ব স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। চলে বিজয়কৃষ্ণবাবুকে খোঁজাখুঁজি। রাতে তাঁর প্রাণহীন দেহ তমলুক হাসপাতালে উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রের খবর।

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment