Coal Smuggling Case : পাচারের আগে কয়লা ও বাইক উদ্ধার করলেন পুলিশ

SHARE:

পাচারের আগে কয়লা ও বাইক উদ্ধার করলেন পুলিশ 

সাশ্রয় নিউজ ★ বোলপুর : পাচারের আগে বাইক ও কয়লা উদ্ধার করলেন পুলিশ। পাচার আটকাতে কড়া ব্যবস্থা নিয়েছেন পুলিশ এমনই খবর।

সোমবার পুলিশি অভিযানে আটক হয় ৭টি কয়লা বোঝাই বাইক। পুলিশের হাতে গ্রেফতার হন সেখ শান্তি ও সেখ ইয়ার মহম্মদ নামে দু’জন পাচারকারী। তাঁদের বাড়ি দুবরাজপুর থানার পাকুড়িয়ায়। বাকিরা পাচারকারীরা পুলিশ আসার আগেই পালিয়ে যায় বলে খবর বীরভূমের সদাইপুর থানার পুলিশ সূত্রে খবর।

উদ্ধার হওয়া বাইক

 

উল্লেখ্য যে, সদাইপুর থানার পুলিশ আজ সোমবার অভিযান চালান শঙ্করপুর জঙ্গলের রাস্তায়। ৭ টি বাইক সহ মোট ৩৫ কুইন্টাল কয়লা উদ্ধার করেন পুলিশ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment