গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজি সালারে
সাশ্রয় নিউজ ★ সালার : গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার সালার। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর ভেতর বোমাবাজির ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেসেরই গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে বোমাবাজি হয় বলে উল্লেখ। ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে খবর।




