Murshidabad : মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার

SHARE:

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার পুলিশ মির্জাপুর -এর এক ব্যক্তির কাছ থেকে একটি বে-আইনি পিস্তল ও এক রাউণ্ড গুলি উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম আশারুল খান। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

উল্লেখ্য, সামনেই সাগরদীঘি উপ-নির্বাচন ও তার পরবর্তীতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এরই মধ্যে অস্ত্র উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে উল্লেখ, কেন ওই ব্যক্তি অস্ত্র মজুত করেছিলেন? ধৃত ব্যক্তিকে জেরা করে বিস্তারিত জানা যাবে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন