কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার দিল্লি বিমান বন্দরে
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার দিল্লি বিমান বন্দরে। সুত্রের খবর, দুপুরে দিল্লি বিমান বন্দরে কংগ্রেস নেতা পবন খেরাকে বিমানে উঠতে বাধা দেয় পুলিশ। তারপর তাঁকে গ্রেফতার করে। পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান কংগ্রেস নেতা। বিশেষ সূত্রে খবর, প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অপমান সূচক মন্তব্য করার জন্য গ্রেফতার হতে হয় পবন খেরাকে। সুপ্রিম কোর্টে আগামী সোমবার ওই মামলার পুনরায় শুনানি।
ছবি : ফাইল চিত্র



