Cash Recovered: হাওড়া স্টেশনে টাকা উদ্ধার

SHARE:

হাওড়া স্টেশনে টাকা উদ্ধার

সাশ্রয় নিউজ ★ হাওড়া : হাওড়া স্টেশনে টাকা উদ্ধার। হাওড়া স্টেশনের ১১ নম্বর প্ল্যাটফর্মে রুটিন তল্লাশির সময় আর পি এফ -এর হাতে প্রচুর নগদ টাকা সহ আটক একজন যাত্রীই। আর পি এফ সূত্রে খবর, ‘ডাউন পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে ওই যাত্রী  হাওড়া স্টেশনে আসেন। বুধবার রুটিন তল্লাশির সময় তাঁর ব্যাগ থেকে ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। ওই ব্যক্তি টাকার বৈধ কাগজপত্র আরপিএফ-কে দেখাতে না পারলে তাঁকে গ্রেফতার করা হয়।’ আর পি এফ সূত্রে আরও খবর, আটক যাত্রী টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন, তাও স্পষ্ট জানাতে পারেননি। জেরায় অসঙ্গতি ধরা পড়লে আটক যাত্রীকে আর পি এফ আয়কর দপ্তরের হাতে স্থানান্তর করা হয় বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন