Governor CV Anand Bose : SSKM -এর ইএনটি বিভাগে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

SHARE:

SSKM -এর ইএনটি বিভাগে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

সাশ্রয় নিউজ ★কলকাতা : SSKM -এর ইএনটি বিভাগে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। হাসপাতাল সূত্রে খবর, গলার সমস্যার জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বোস SSKM হাসপাতালের ই এন টি বিভাগে আসেন। চিকিৎসকরা রাজ্যপালের চিকিৎসা করেন। সূত্রের মারফৎ আরও খবর, বক্তব্য রাখার সময় রাজ্যপালের গলায় স্বরে সমস্যা হচ্ছে। এছাড়াও গলা খুসখুসও করছে তাঁর। সম্প্রতি রফি আহমেদ ডেন্টাল কলেজে দাঁতের সমস্যার জন্যে চিকিৎসা করাতে যান।এবং তিনি চিকিৎসায় সন্তুষ্ট হন। এবার এস এস কে এম হাসপাতালে রাজ্যপাল।  এর আগে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ও এস এস কে এম-এর ই এন টি বিভাগে চিকিৎসা করান। তাঁর পুরনো কফের সমস্যা এস এস কে এম-এর চিকিৎসকদের চিকিৎসায় নিরাময় হয়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন