‘বিপুল টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিতে বড় ভূমিকা ছিল তাপসের’ : সিবিআই
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ‘বিপুল টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিতে বড় ভূমিকা ছিল তাপসের ‘ আদালতে এমনি দাবি সিবিআই-এর। সিবিআই আদালতে জানান, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও অন্যদের জেরা করে সিবিআই জানতে পারে, ‘২০১৪-র প্রাথমিকে নিয়োগ-দুর্নীতিতে অপরাধমূলক ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাপস মণ্ডলের। বিপুল টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিতে বড় ভূমিকা ছিল তাপসের। সেই টাকার ভাগ পৌঁছেছে কুন্তল ঘোষ ও অন্যান্য প্রভাবশালী রাজনীতিবিদদের কাছে’! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির সঙ্গে আরও কে কে যুক্ত সেই তথ্য ধৃতদের থেকে জানার চেষ্টা চলছে।
ছবি : প্রতীকী



