২৩২ টি টোটোর ব্যাটারি উদ্ধার
সাশ্রয় নিউজ :: বহরমপুর : নাকা তল্লাশির সময় বড় সাফল্য রেজিনগর থানার পুলিশের। গত সোমবার রেজিনগর থানার ওসির নেতৃত্বে নাকা তল্লাশি চলছিল। নাকা তল্লাশির সময় একটি গাড়ি থেকে ২৩২ টি টোটোর ব্যাটারি সহ তিনজনকে আটক করেন রেজিনগ থানার পুলিশ। কোথা থেকে ব্যাটারিগুলি নিয়ে আসা হচ্ছিল ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ধৃতদের কাছ থেকে খতিয়ে দেখছেন পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের বহরমপুর জেলা আদালতে তোলা হয় বলে পুলিশসূত্রে খবর।




