শুভমন ও রুতুরাজের হাফ সেঞ্চুরি
সাশ্রয় নিউজ ★ মোহালি : ভারতীয় বোলাররা ধ্বস নামায় অস্ট্রেলিয়া ব্যাটারদের। ভারতের সামনে রাখা অস্ট্রেলিয়ার ২৭৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামেন শুভমন গিল ও রুতুরাজ গায়কোয়াড। ওপেনিং জুটি দলকে জোড়া হাফ সেঞ্চুরি উপহার দিল। আজ খেলছেন না বিরাট কোহলি ও ক্যাপ্টেন রোহিত শর্মা। ৮ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ ভারত অস্ট্রেলিয়া। তার আগে দলের রিজার্ভ বেঞ্চ সহ কিছু প্লেয়ারকে ঝালিয়ে নিতে চাইছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের আগে শেষ দ্বিপাক্ষিক সিরিজ এটিই। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার রানের গতিতে রুদ্ধ করে দেন মহম্মদ শামী।




