গরু পাচার মামলায় জামিন পেলেন মণিশ কোঠারী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল-এর হিসাব রক্ষক মণিশ কোঠারী। চলতি বছরের শুরুতে দিল্লিতে ইডির হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন। কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা তাঁকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করেছিলেন। রাউস অ্যাভেনিউ কোর্ট চত্বরে অনুব্রতর হিসাব রক্ষক কেঁদে ফেলেছিলেন। বলেছিলেন, ‘‘আমি কিচ্ছু করিনি। কোনও ভুল করিনি। আমার একমাত্র ভুল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হওয়া।’’ তবে ইডি সুত্রে খবর, গরুপাচার মামলায় মণিশের সক্রিয় ভূমিকা আছে। সেই সঙ্গে ইডির নজর তাঁর সসম্পত্তির দিকে। মণিশের নামে সম্পত্তি আছে ১৭-১৮ কোটি টাকার। উল্লেখ্য যে, বুধবার গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল-এর জেল হেফাজত বৃদ্ধি করে দিল্লি হাইকোর্ট। তাঁকে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই মামলায় অনুব্রত-কন্যা সুকন্যার জামিনের আবেদনও খারিজ হয়ে যায়। আপাতত তাঁদের কাটাতে হবে তিহার জেলেই। তবে কলকাতা হাইকোর্ট-এ জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্ট জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে কী রায় দান করে আপাতত সেই দিকেই তাকিয়ে তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি!
-ফাইল চিত্র




