শামীর বোলিং ঝড়ে কাঁপল অস্ট্রেলিয়া, ভারতের জন্য লক্ষ্যমাত্রা ২৭৭ রান
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : আজ শনিবার ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচে মহম্মদ শামীর বোলিং ঝড় দেখল স্টেডিয়ামের দর্শকরা। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটাররা ২৭৬ রান করেন। মহম্মদ শামী পাঁচ উইকেট তুলে নিয় কোণঠাসা করে দেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের।
বিশ্বকাপের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট রিজার্ভ বেঞ্চকে পরীক্ষা করে নিতে চাইছেন। শুক্রবার মোহালিতে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচে পরীক্ষায় নজর কাড়বেন মহম্মদ শামী। বাংলার এই বোলার ৫০ ওভার বল করে ৫১ রানের বিনিময়ে আস্ট্রেলিয়ার ৫ জন ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠান।
বিশ্বকাপের নজর থাকবে শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের দিকে। কিন্তু আজকের বোলিংয়ের পরে নজর কাড়বেন শামীও। এদিন বুমরা, শামী, শার্দুল খেললেও দলে নেই হার্দিক পাণ্ড্য। বিশ্বকাপের অলরাউন্ডার পেসার হিসেবে দল নির্বাচকদের চোখের সামনে আছেন হার্দিক। বিশ্বকাপে প্রথম একাদশে তাঁকে দেখা যাবে। এশিয়া কপেই মহম্মদ সিরাজকে বিশ্রামে পাঠান হয়েছিল। মোহালি ম্যাচেও দলে নেই সিরাজ।
এদিন ওয়ার্নারকে ৫২ রানে ফেরান রবীন্দ্র জাডেজা। স্মিথকে ওয়ানডে ক্রিকেটের দোর গোড়া থেকে ফেরান শামী। স্মিথ ৪১ রানের মাথায় শামীর বলে বোল্ড হন। এছাড়া অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান করেন জশ ইংলিশ ৪৫ ও লাবুশেন ৩৯। জাদেজা, বুমরা ও আশ্বিন ১ টি করে উইকেট পান। দলে নেই বিরাট কোহলি ও ক্যাপ্টেন রোহিত শর্মা।
ভারত ব্যাট করতে নেমেছে। ভারতের ওপেনিং জুটি শুভমন গিল ওভার বাউন্ডারি মেরে অর্ধশত রান পূর্ণ করেন। অপর দিকে রুতুরাজ গায়কোয়াডও পূর্ণ করেন অর্ধশত রান।




