Mahua Moitra : মহুয়াকে ইডির সমন

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ইডি’র সমন মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। সূত্রের খবর যে, এবার বৈদেশিক মুদ্রা লঙ্ঘন আইনের আওয়ায় তাঁকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী বৃহস্পতিবার, অর্থাৎ ২৮ মার্চ কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদকে হাজিরা দেওয়ার নির্দেশ। ওইদিন মহুয়াকে দিল্লির ইডি সদর দফতরে হাজিরা দেওয়ার জন্য বলা হয় বলে উল্লেখ।

প্রসঙ্গত উল্লেখ্য যে, অর্থের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দেয়। অবশ্য রাজ্যের শাসক দল ক্যাশ ফর কোয়েশ্চান কাণ্ডে মহুয়ার পাশে থাকার ইঙ্গিত দেন বলেই উল্লেখ।

সামনে লোকসভা ভোট। কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেস ফের প্রার্থী করেছে মহুয়া মৈত্রকে। এহেন ক্ষেত্রে তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। তবে তিনি ২৮ তারিখ ইডি দফতরে হাজিরা দেন কিনা সেই দিকেই চোখ সকলের। -ফাইল চিত্র 

আরও খবর : Rudranil Ghosh : ভোটে টিকিট না পেয়েই কী একাধিক হোয়্যাটস অ্যাপ গ্রুপ থেকে বেরুলেন রুদ্রনীল!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন