Madhyapradesh : যাত্রীবাহী বাস উল্টে বিপত্তি

SHARE:

সাশ্রয় নিউজ ★ সাতনা : সাতনা জেলায় যাত্রীবাহী বাস উল্টে বিপত্তি। বুধবার মধ্যপ্রদেশের (Madhyapradesh ) সাতনার মাইহার বাইপাসের সন্নিকটে ঘটনাটি ঘটে বলে উল্লেখ। পুলিশ সূত্রে খবর, ‘বাসটি সাতনা থেকে মহারাষ্ট্রের  নাগপুরে যাচ্ছিল। বুধবার ভোররাতে মাইহার বাইপাসে সঙ্গম বেলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।’ পুলিশ সূত্রে আরও খবর, দ্রুত গতিতে বাসটি চলছিল। সামনে একটি বাইক চলে আসায় নিয়ন্ত্রণ হারায় বলে উল্লেখ। এখন পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই। তবে আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

ছবি : প্রতীকী 

আরও খবর : Sandeshkhali : সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ হাজি সিদ্দিকী মোল্লার বিরুদ্ধে বিক্ষোভ মহিলাদের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন