Kranti : অপহৃত কিশোরী উদ্ধার পুলিশের তৎপরতায়

SHARE:

অপহৃত কিশোরী উদ্ধার পুলিশের তৎপরতায় 

সাশ্রয় নিউজ ★ ক্রান্তি : ২৩ দিনের মাথায় উদ্ধার ক্রান্তির অপহৃত কিশোরী।

ওসি সুব্রত গুন-এর কথায়, ১৮ এপ্রিল দুলাল মণ্ডল নামে এক ব্যক্তি তাঁর ১৬ বছর বয়সী কিশোরী কন্যার নিখোঁজ ডায়েরি করেন। তিনি মসজিদ মোড় এলাকার বাসিন্দা। অপহৃত কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেন।  এবং গতকাল বৃহস্পতিবার লাটাগুড়ি হাই স্কুলের সামনে থেকে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করেন। অপহরণকারীরা বেগতিক অবস্থা দেখে কিশোরীকে স্কুলের সামনে ছেড়ে দিয়ে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে উল্লেখ। কিশোরীকে জলপাইগুড়ি সিডব্লিউসি-তে পাঠানো হয়েছে বলে জানান সুব্রত বাবু। তিনি আরও জানান, অপহরণকারীদের নামে মামলা শুরু করা হয়েছে।

ছবি : প্রতীকী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন