বনবিভাগের অভিযানে উদ্ধার চোরাই কাঠ
সাশ্রয় নিউজ ★ কামাক্ষ্যাগুড়ি : বনবিভাগের অভিযানে উদ্ধার চোরাই কাঠ। বনবিভাগের ভল্কা রেঞ্জের চেংরিমারির বনকর্মীরা নদীপথে অভিযানে নামেন। গোপন সূত্রে পাওয়া খবরে, ৩ টি জারুল, ১ টি পানিশাল, ও একটি জারুল গাছ উদ্ধার হয়। কুমারগ্রাম ব্লকের রায়ডাক এলাকায় অভিযান চালান বনকর্মীরা। বনবিভাগ সূত্র মারফৎ জানা যায়, চোরাই কাঠগুলি পাচারের ছক ছিল পাচারকারীদের। ঘটনার তদন্ত শুরু করেছে বনবিভাগ।




