Karnataka Assembly Election : কর্ণাটকে বিধানসভা নির্বাচন ২৪ মে-এর আগেই : নির্বাচন কমিশন

SHARE:

কর্ণাটকে বিধানসভা নির্বাচন ২৪ মে-এর আগেই : নির্বাচন কমিশন

সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : কর্ণাটকে বিধানসভা নির্বাচন ২৪ মে-এর আগেই , জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। একটি সাংবাদিক বৈঠকে করে গতকাল শনিবার রাজীব কুমার জানান, ‘কর্ণাটক বিধানসভার মেয়াদ ২৪ মে ২০২৩ পর্যন্ত। নির্বাচন তার আগেই সম্পন্ন করতে হবে।

 

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। -ফাইল চিত্র

 

ওই সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জানান, কর্ণাটকেই প্রথম ৮০ বছরের বেশি বয়স্ক ভোটাররা ও শারীরিক প্রতিবন্ধী ভোটাররা চাইলে বাড়িতে বসেই নিজের ভোটদান করতে পারবেন। তার জন্য ১২ ডি ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ওই ফর্ম মিলবে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পাঁচ দিনের ভেতরেই।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন