Kangana Ranaut Controversy, Ranveer Singh Don 3 Issue | কঙ্গনাকে কড়া জবাব অশোক পণ্ডিতের! রণবীর বিতর্কে নতুন করে উত্তাপ বলিউডে

SHARE:

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডের বিতর্ক যেন থামার নাম নিচ্ছে না। একদিকে ‘ডন ৩’ ছবি ঘিরে রণবীর সিংকে (Ranveer Singh) নিয়ে জল্পনা, অন্যদিকে সেই প্রসঙ্গে মুখ খুলে ফের সমালোচনার মুখে কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। আর সেই মন্তব্যের জেরে এবার তাঁকেই প্রকাশ্যে কড়া সুরে জবাব দেন  এফডব্লিউআইসিই (FWICE) -এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত (Ashoke Pandit) বলে উল্লেখ। দুই পক্ষের এই বাকযুদ্ধ ঘিরে নতুন করে সরগরম বলিউড মহল। 

আরও পড়ুন : Kangana Ranaut marriage rumor | সিঁথিতে সিঁদুরে জল্পনা! কঙ্গনা রানাওয়াত কি গোপনে বিয়ে করলেন? নিজেই দিলেন জবাব

সম্প্রতি ‘ডন ৩’ (Don 3) থেকে রণবীর সিং (Ranveer Singh) -এর সরে দাঁড়ানো বা তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তিনি বলেন, ‘মানুষ যত সফল হয়, তার শত্রুও তত বাড়ে।’ এই মন্তব্যে তিনি পরোক্ষে রণবীরের পক্ষেই কথা বলেন। কঙ্গনার বক্তব্য ছিল, একজন তারকার জনপ্রিয়তা যত বাড়ে, ততই তাঁর বিরুদ্ধে সমালোচনার সুর চড়ে। কঙ্গনার এই মন্তব্য ভালভাবে নেননি অশোক পণ্ডিত (Ashoke Pandit)। তাঁর দাবি, পুরো বিষয়টি না জেনেই মন্তব্য করেছেন অভিনেত্রী। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘অনেকেই না জেনে মন্তব্য করছেন। কঙ্গনাও তাই করেছেন।’ এখানেই থেমে থাকেননি তিনি। আরও কড়া সুরে বলেন, ‘আপনি আজেবাজে কথা বলেন, তাই আপনাকে নিষিদ্ধ করা হয়েছিল।’ তাঁর এই মন্তব্যে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

অশোক পণ্ডিত (Ashoke Pandit) আরও জানান, এই বিতর্কে ব্যক্তিগত আক্রমণের কোনও জায়গা নেই। তাঁর কথায়, ‘আমরা রণবীরের বিরুদ্ধে নই। এখানে ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। সেটি না বুঝেই অনেকে কথা বলছেন।’ তাঁর মতে, এই ইস্যুতে মূল সমস্যা পেশাগত দায়বদ্ধতা এবং তার প্রভাব। এফডব্লিউআইসিই (FWICE) -এর তরফে জানানো হয়েছে, তাঁদের আপত্তি কোনও ব্যক্তিকে কেন্দ্র করে নয়। বরং কোনও অভিনেতা বা অভিনেত্রীর সিদ্ধান্তের ফলে প্রযোজক, টেকনিশিয়ান এবং অন্যান্য কর্মীদের উপর কী প্রভাব পড়তে পারে, সেই দিকটিই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অশোকের কথায়, ‘একটি বড় ইউনিটের কাজের সঙ্গে অনেক মানুষের জীবিকা জড়িত। সেই বিষয়টি মাথায় রাখা জরুরি।’

অন্যদিকে, কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) নিজের বক্তব্যে অনড়। তাঁর মতে, রণবীর সিংহ (Ranveer Singh)-এর মতো বড় তারকার ক্ষেত্রে সমালোচনা বা বিরোধিতা থাকা অস্বাভাবিক নয়। তিনি বলেন, ‘যখন কারও মর্যাদা বাড়ে, তখন তার বিরোধীর সংখ্যাও বাড়ে।’ এই মন্তব্যের মাধ্যমে তিনি রণবীরের অবস্থান ও জনপ্রিয়তার দিকেই ইঙ্গিত করেছেন। এই বিতর্কের সূত্রপাত ‘ডন ৩’ (Don 3) ছবি ঘিরে। যদিও রণবীর সিংহ (Ranveer Singh) এই প্রকল্প থেকে কেন সরে দাঁড়ালেন বা তাঁকে ঘিরে কী সমস্যা তৈরি হয়েছিল, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও সরকারি বিবৃতি সামনে আসেনি। তবে ইন্ডাস্ট্রির অন্দরে নানা জল্পনা চলছে।

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) বরাবরই নিজের খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত। বিভিন্ন বিষয়ে সরাসরি মত প্রকাশ করতে তিনি পিছপা হন না। এর আগেও তাঁর একাধিক মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনাও তার ব্যতিক্রম নয়। অশোক পণ্ডিত (Ashoke Pandit) -এর মন্তব্যে বোঝা যাচ্ছে, ইন্ডাস্ট্রির একাংশ কঙ্গনার এই ধরনের মন্তব্যে বিরক্ত। তাঁর বক্তব্যে যে তীব্রতা দেখা গিয়েছে, তা বলিউডের অভ্যন্তরীণ মতভেদের ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার। কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) কী এই মন্তব্যের পাল্টা জবাব দেবেন? নাকি এখানেই থামবে এই বাকযুদ্ধ? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উল্লেখ্য, বলিউডে (Bollywood) তারকাদের ব্যক্তিগত মতামত এবং পেশাগত সিদ্ধান্ত প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই ঘটনাও তারই প্রতিফলন। একদিকে কঙ্গনার মন্তব্য, অন্যদিকে অশোক পণ্ডিতের পাল্টা প্রতিক্রিয়া, বিনোদন জগতের এই অধ্যায় এখন চর্চার শীর্ষে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kangana Ranaut on Aishwarya, Cannes red carpet controversy | কান লাল গালিচায় ঐশ্বর্যাকে ঘিরে বিতর্ক, কটাক্ষের জবাবে কঙ্গনা রানাওয়াতের কড়া প্রতিক্রিয়া

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন