জানুয়ারির ১ তারিখ থেকে ১২০ মাইক্রোনের নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধ : সচেতন করতে প্রচার অভিযান কালিয়াঞ্জে
সাশ্রয় নিউজ ★ কালিয়াগঞ্জ : ১ জানুয়ারি ২০২৩ থেকে ১২০ মাইক্রোনের পাতলা ক্যারিব্যাগ তৈরি ও ব্যবহার নিষিদ্ধ হচ্ছে পশ্চিমবঙ্গে। রাজ্য পুরদফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা আসতেই টোটো কালিয়াগঞ্জ শহরের অলিগলিতে জোরদার প্রচার চালাচ্ছে কালিয়াগঞ্জ পুরসভা।
পরিবেশ দূষণ কমাতে আগেই ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ ও থার্মোকলের থালা, বাটির ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল রাজ্য পুর দপ্তর। দূষণ কমাতে এবারে প্লাস্টিক ক্যারিব্যাগ নিয়ে আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারে ৭৫ মাইক্রোন থেকে বৃদ্ধি করে ১২০ মাইক্রোনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে উল্লেখ।
কালিয়াগঞ্জ পৌরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, “আগামী ১ জানুয়ারি থেকে ১২০ মাইক্রোনের পাতলা প্লাস্টিক ক্যারিব্যাগ তৈরি এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। সরকারি এই নিষেধাজ্ঞা নিয়ে ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করতে শহরে মাইকযোগে প্রচার শুরু করেছে পুরসভা।”



