IND vs SA 2025, Cricket News | ইডেনের ২২ গজে হাহাকার! দু’দিনে উড়ে গেল ২৬ উইকেট, সর্বোচ্চ স্কোর মাত্র ৩৯, রবিবারেই শেষ হবে পারে ভারত-দক্ষিণ আফ্রিকা ইডেন টেস্ট?

SHARE:

ইডেন গার্ডেন্স টেস্টে মাত্র দু’দিনে পড়েছে ২৬ উইকেট। সিমন হারমার–মহারাজদের ঘূর্ণিতে বিপদে ভারত। শুভমন গিলের চোটে বাড়ল দুশ্চিন্তা। চতুর্থ ইনিংসে ১২০ রানও কঠিন বলছেন বিশেষজ্ঞরা।

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ইডেন গার্ডেন্সে শুরু হওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa 2025) প্রথম টেস্ট ইতিমধ্যেই রূপ নিয়েছে রহস্য-থ্রিলারে। দু’দিনেই পড়ে গিয়েছে ২৬টি উইকেট, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস মাত্র ৩৯! এমন পরিস্থিতিতে তৃতীয় দিন শুরু হওয়ার আগেই উঠে আসছে পাঁচটি বড় উদ্বেগ- ইডেনের পিচ, শুভমন গিলের (Shubman Gill) চোট, সিমন হারমার (Simon Harmer)-এর স্পেল, কেশব মহারাজের (Keshav Maharaj) সম্ভাব্য ঝড় এবং অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)-র অটুট রেকর্ড।

আরও পড়ুন : Vaibhav Suryavanshi 144, Youth Asia Cup India | দোহায় বৈভবের আগুনে ব্যাটিং: ৪২ বলে ১৪৪! ছোটদের এশিয়া কাপে ভারতীয় তরুণের তাণ্ডবে রেকর্ডের বৃষ্টি

প্রথম দিন থেকেই ইডেনের ২২ গজ ব্যাটার-বিধ্বংসী আচরণ করে চলেছে। বল পড়ার পর আচরণ এতই অনিশ্চিত যে বিশেষজ্ঞদের মতে চতুর্থ ইনিংসে ১৪০-১৫০ রান করাও “অসম্ভবের কাছাকাছি”। ভারতের ব্যাটারদের পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে শুভমনের হঠাৎ ঘাড়ের চোট। তিন বল খেলার পরই উঠে যান তিনি। ঘাড় শক্ত হয়ে যাওয়ায় প্রথম ইনিংসে আর ব্যাট করতেই পারেননি। ফিল্ডিংয়েও নামেননি। নেতৃত্ব দেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রবিবার তাঁর মাঠে নামা নিয়েও তৈরি শঙ্কা। চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara) দিনের খেলা শেষে সরাসরি বলেন, “এই পিচে চতুর্থ ইনিংসে ১২০ রানও অনেক বড় চ্যালেঞ্জ হবে।” দক্ষিণ আফ্রিকার অফ-স্পিনার সিমন হারমার শনিবার ভারতীয় ব্যাটারদের কার্যত শ্বাস নিতে দেননি। ৩০ রানে ৪ উইকেট নিয়ে তিনি ইডেনের ফাটল ধরা পিচে হয়ে উঠেছেন সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। রবিবার তাঁর হাতে আবারও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। পাশাপাশি রয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। প্রথম ইনিংসে সুবিধা করতে না পারলেও এ ধরনের পিচে দ্বিতীয় ইনিংসে তাঁর প্রতিটি বলই ভারতের কাছে হতে পারে দুশ্চিন্তার কারণ। মার্কো জানসেনের (Marco Jansen) ৩ উইকেটও শনিবার ভারতীয় ব্যাটিং ধ্বসের প্রধান কারণ।

শনিবার ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ৯ উইকেটে ১৮৯ রানে। দিনের প্রথম ঘণ্টায় লোকেশ রাহুল (KL Rahul) এবং ধ্রুব জুরেল (Dhruv Jurel) পরিস্থিতি সামাল দিলেও বিরতির পরই ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। শুভমন চোটে ফিরে যাওয়ার পরে পন্থ , জাডেজা (Ravindra Jadeja ) কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু কেউ বড় ইনিংস দাঁড় করাতে পারেননি। অক্ষর পটেল (Axar Patel ), জুরেল, কুলদীপ যাদব (Kuldeep Yadav ), মহম্মদ সিরাজ (Mohammed Siraj ) ব্যর্থ হন।

হারমারের বোলিংয়ের প্রশংসা করে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ বলছেন, “ইডেনের পিচে স্পিনারদের জন্য এই মুহূর্তে আদর্শ পরিবেশ। বল পড়ার পর কী করবে বোঝাই যাচ্ছে না।” ভারতের বোলাররাও নেমে পড়েন প্রতিবাদে। কুলদীপ, জাডেজা এবং অক্ষর মিলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে রীতিমতো হাঁটুতে নামিয়ে দিয়েছেন। দিনের শেষে ৭ উইকেটে মাত্র ৯৩ করে দক্ষিণ আফ্রিকা এগিয়ে মাত্র ৬৩ রানে। বাভুমা ২৯ রানে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর রক্ষণশীল ব্যাটিংই এখন প্রোটিয়া শিবিরের লড়াইয়ের প্রতীক। রায়ান রিকেলটন (Ryan Rickelton ), এডেন মার্করাম (Aiden Markram ), উইয়ান মুলডার (Wiaan Mulder), ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs ), কাইল ভেরেনে (Kyle Verreynne ) কেউই দাড়িয়ে থাকতে পারেননি ইডেনের পিচে।

আরও পড়ুন : India vs South Africa 2025, Eden Test India, Nitish Kumar Reddy dropped | ইডেন টেস্টের আগে ভারতীয় দলে জায়গা হারালেন নীতীশ কুমার রেড্ডি, গম্ভীরের নির্দেশে কলকাতা ছাড়লেন ক্রিকেটার

ভারতের পক্ষে জাডেজার ৪ উইকেট, কুলদীপের ২ উইকেট, অক্ষরের ১ উইকেট দক্ষিণ আফ্রিকাকে বিপদে ফেলে। সিরাজকে বল না করানো নিয়ে প্রশ্ন উঠলেও ভারতীয় শিবির স্পষ্ট করে জানিয়েছে, স্পিনারদের উপর ভরসাই এখন একমাত্র পথ। দিন শেষে একটাই প্রশ্ন, শুভমন গিল যদি ব্যাট করতে না পারেন, তবে এই রনকেও কি ভারতের পক্ষে টপকানো সম্ভব? উল্টো দিকে বাভুমার রেকর্ডও চাপ বাড়াচ্ছে। টেস্ট অধিনায়ক হিসাবে এখনও তিনি হারেননি একটিও ম্যাচ। অনিল কুম্বলে (Anil Kumble) ম্যাচ চলাকালীন মন্তব্য করেন, “আমি মনে করি ১৪০-১৫০ রানও তাড়া করা অসম্ভব।” পুজারা সেটাও কমিয়ে বললেন, “১২০-ও মহাকঠিন।”

রবিবার মহারাজদের সামলাতে না পারলে ভারতের সামনে দাঁড়াতে পারে আরও বড় সংকট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আমলে তৈরি ‘স্পোর্টিং উইকেট’ এখন যেন পরিণত হয়েছে এক রহস্যময় পরীক্ষাগারে যা পরীক্ষা নিচ্ছে ব্যাটারদের ক্ষমতা, ধৈর্য এবং মানসিক দৃঢ়তার।
রবিবারের সকালেই দেখা যাবে, এই টেস্ট কি চার দিনে গড়াবে, নাকি তিন দিনেই টান পড়বে পর্দা?

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Delhi Pavilion at the India International Trade Fair (IITF)- A Vibrant Showcase of the Capital’s Skills, Innovation, Entrepreneurship, and Cultural Heritage

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন