প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল
সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৫৭ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। এ বছর পাশের হার ৮৯.২৫ শতাংশ। এবার ছাত্রদের থেকে ১.২৭ লক্ষ ছাত্রী পরীক্ষায় বসে। ৮ লক্ষ ৯২ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। পাসের হারের দিক থেকে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, মার্কসিট দেওয়া হবে ৩১ মে থেকে।
-ফাইল চিত্র




