Howrah : মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে খুন বাবা 

SHARE:

মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে খুন বাবা 

সাশ্রয় নিউজ ★ হাওড়া : মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে খুন হন বাবা। রবিবার সন্ধেয় প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন দশম শ্রেণির একজন ছাত্রী। নিগৃহীতা পুলিশকে জানান, তিনজন তাঁর সাইকেল আটকায়। এবং তাঁর হাত ধরে টানাটানি করে। নিগৃহীতা কোনওক্রমে বাড়ি ফিরে বাড়িতে পুরো ঘটনা জানান। তাঁর বাবা, প্রতিবাদ করতে গেলে ওই তিনজন যুবক তাঁকে মার‍তে মারতে মাঠের ধারে নিয়ে যান। ঘটনায় মৃত্যু হয় তাঁর। তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন ওই দশম শ্রেণির ছাত্রী। শ্যামপুর থানার পুলিশ ১ জনকে গ্রেফতার করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার জানান, “রাজ্যের আইন শৃঙ্খলা নেই বললেই চলে। শ্যামপুরে আগে ওসি-ও এইভাবে আক্রান্ত হয়েছেন। আমরা তীব্র নিন্দা জানাই।” স্থানীয় মানুষজন ঘটনা সম্পর্কে পুলিশী নিষ্ক্রিয়তার অভিযোগ করেন বলে উল্লেখ। বাম ও কংগ্রেসও ঘটনাটি সম্পর্কে ধিক্কার জানান। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, “বাংলার কলকাতা, হাওড়া এই জায়গাগুলো কেন্দ্রীয় সরকারও বলছে মেয়েদের জন্য নিরাপদ।” ওই ঘটনা নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে তরজা চললেও রাজ্যের শিক্ষিত মহল ও এলাকাবাসী দোষীদের কঠোর শাস্তি দাবি করছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment