Hoogly : ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

SHARE:

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সাশ্রয় নিউজ ★ হুগলি : রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের। হাওড়া বর্ধমান শাখার গোবরা স্টেশনের গেল গেট গলিয়ে এক বৃদ্ধ রেল লাইন পার হওয়ার চেষ্টা করেন। উল্টো দিক থেকে ওই সময় একটি এক্সপ্রেস ট্রেন ছুটে আসে। ট্রেনের ধাক্কায় প্রাণ ত্যাগ করেন ওই বৃদ্ধ। ঘটনায় উত্তেজিত হয়ে পড়েন জনতা। ভাঙচুরের ঘটনা ঘটে স্টেশনে। স্থানীয় সূত্রে খবর, ট্রেন দেকে অন্যরা সরে গেলেও সরতে পারেননি ওই বৃদ্ধ। স্থানীয়দের অভিযোগ, গোবরা স্টেশন দিয়ে বহু দূরপাল্লার ট্রেন যাতায়াত করলেও স্টেশন থেকে ট্রেন আসা ও যাওয়ার কোনও ঘোষণা করা হয় না। শনিবারের ঘটনায় গোবরা স্টেশনে বিশাল রেল পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে উল্লেখ।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন