Hindu Conference | খোয়াইয়ে অনুষ্ঠিত হল হিন্দু সম্মেলন

SHARE:

খোয়াই হিন্দু সম্মেলন

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নিজস্ব প্রতিনিধি, আগরতলা : রবিবার সকাল ১১ টায় খোয়াই বিমানবন্দরের মাঠে খোয়াই হিন্দু সম্মেলন আয়োজক সমিতির উদ্যোগে সারাদিন ব্যাপী হিন্দু সম্মেলন (Hindu Conference) অনুষ্ঠিত হয়‚ এই সম্মেলনে উদ্বোধক ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ থেকে আগত মহন্ত যোগী রোহতাস নাথ‚ প্রধান অতিথি হয়ে বিদ্যা ভারতী‚ ত্রিপুরা প্রান্তের সংঘটন মন্ত্রী নীলমনি চক্রবর্তী‚ বিশেষ অতিথি ভারত সেবা সংঘ‚ খোয়াই এর মঠাধ্যক্ষ স্বামী অসীমানন্দ মহারাজ উপস্থিত ছিলেন।

সম্মেলনের পৌরহিত্য করেন খোয়াই হিন্দু সম্মেলন আয়োজক সমিতির সভাপতি মিঠু দেবনাথ। সম্মেলনের শুরুতেই মঞ্চে আসীন অতিথিদের উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর ভারতমাতার প্রতিকৃতির সামনে মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুভসূচনা করেন অনুষ্ঠানের উদ্ভোধক সহ অন্য অতিথিরা‚ তখন বেদ মন্ত্র পাঠে চারিদিক মুখরিত হয়ে উঠে। এরপর অতিথিরা ভারতমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

আরও পড়ুন : Piprahwa Buddha Relics Exhibition | ১২৭ বছর পর ঘরে ফিরল পিপরাওয়ার পবিত্র বুদ্ধাবশেষ, আজ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রস্তাবনা পাঠ করেন খোয়াই হিন্দু সম্মেলন আয়োজক সমিতির সাধারণ সম্পাদক অলক চৌধুরী‚ বক্তব্য রাখেন স্বামী অসীমানন্দ মহারাজ‚ নীলমণি চক্রবর্তী। এরপর বক্তব্য রাখেন মহন্ত যোগী রোহতাস নাথ‚ তিনি বলেন, বাংলাদেশে আজ হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। তিনি এর তীব্র প্রতিবাদ করেন। বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে আসছে‚ যা ভয়াবহ আকার ধারণ করছে। তিনি অনুপ্রবেশ নিয়েও তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। এরপর নীলমণি চক্রবর্তী সম্মেলনে উপস্থিত সকল হিন্দু ভাই-বোনদেরকে শপথ বাক্য পাঠ করান।

আরও পড়ুন : Narendra Modi Nishan of Ethiopia | ইথিওপিয়ার মাটিতে ইতিহাসের স্বীকৃতি! ‘নিশান অব ইথিওপিয়া’ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতার বার্তা

এইদিন হিন্দু সম্মেলনে হনুমান চালিশা পাঠ‚ শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ‚ স্থানীয় শিল্পীদের দ্বারা নাচ-গান পরিবেশেন করা হয়। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এইদিন হিন্দু সম্মেলনে সনাতনী হিন্দু ভাই-বোনদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। উচু-নিচু‚ ধনী-গরীব‚ দল-মত নির্বিশেষে সমস্ত আপামর হিন্দু ভাই-বোনদের উজ্জ্বল উপস্থিতি‚ অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে এই সম্মেলন সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Football : ছেলে ও মেয়েদের ফুটবল প্রতিযোগিতা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন